আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 6:02 pm || প্রকাশের তারিখ: November 18, 2019, 1:28 pm
আশুলিয়ায় তিতাসের অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
মিম বিশেষ প্রতিনিধি।। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নিম্নমানের  পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।সোমবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম।

তিতাসের এই কর্মকর্তা জানান, আশুলিয়ার দূর্গাপুর এই এলাকায় চতুর্থবারের মত বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছেন তারা। এসময় প্রায় ৪ কিলোমিটার এলাকার ২ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।

তিনি আরো জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় এখানে বারবার অবৈধ সংযোগ প্রদান করছেন অসাধুরা। তবে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম