আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:50 am || প্রকাশের তারিখ: November 18, 2019, 3:08 pm
রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন আ’লীগ কাউন্সিলে সভাপতি  সুলতান, সম্পাদক ইকবাল নির্বাচিত
রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ১৮  নভেম্বর সোমবার দুপুরে বলিদ্বারা মমিন মিলারের চাতালে  অনুষ্ঠিত হয়।

নন্দুয়ার ইউনিয়ন আ'লীগ সভাপতি আবু সুলতানের সভাপতিত্বে - প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি অধ্যাপক  সইদুল হক।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা। এছাড়াও এতে  উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, আ'লীগ নেতা মামুনুর রশিদ এলবাট, উপজেলা ও পৌর আ'লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আ'লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিকেলে  গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে আবু সুলতান ১৭১ ভোট পেয়ে সভাপতি এবং  আল্লামা ইকবাল ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী  দিজেন্দ্রনাথ রায় ৮৫ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী  শাহীন  ৮৫ ভোট পান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম