আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:34 am || প্রকাশের তারিখ: November 19, 2019, 3:31 am
আওয়ামী লীগের যোগ্য নেতৃত্ব চায় কালীগঞ্জ উপজেলার নেতা কর্মীরা
জুনাইদ খান,কালীগঞ্জ শ্রীপুর,গাজীপুর।। 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এখানে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ইতমধ্যে এ উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর, বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সেগুলোতে তৃণমূলের চাহিদানুযায়ী পেয়েছে যোগ্য নেতা এবং নেতৃত্ব। ৭টি ইউনিয়ন ও পৌরসভার মতো কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনেও যোগ্য নেতৃত্ব পাবে বলে তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদী। জানা গেছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ছিলেন মো. শাহাবুদ্দিন আহমেদ।

তার মৃত্যুর পর ওই কমিটির ১ম সহ-সভাপতি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি হতে পারেন নতুন সভাপতি। তৃণমূলের নেতৃবৃন্দ মনে করছেন মেহের আফরোজ চুমকি সভাপতি হলে স্থানীয় নেতাকর্মীদের জন্য আর্শিবাদ হবে। কারণ ইতোমধ্যে তিনি তার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গুছিয়ে তুলেছেন।
 আসন্ন উপজেলা সম্মেলনে সাধারণ সম্পাদক


নির্বাচনেই বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। তবে প্রশ্ন থেকে যায় কে হবে সাধারণ সম্পাদক?
আর উপজেলা পর্যায়ে নেতা নির্বাচনে সাধারণ সম্পাদক পদেই হবে মূল লড়াই। এই পদটিকে ঘিরে কালীগঞ্জ  উপজেলা আ’লীগের বর্তমান যুগ্ম সম্পাদক মো. আবুবকর এর নাম শোনা যাচ্ছে। এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়ার নাম শোনা যাচ্ছে। পাশাপাশি তৃণমূলে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের নামও শোনা যাচ্ছে।
কালীগঞ্জ  উপজেলা আ’লীগের বর্তমান যুগ্ম সম্পাদক


আবুবকর চৌধূরী ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরআগে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে গাজীপুর জেলা পরিষদের সদস্য হিসেবেও কাজ করছেন।  উপজেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া সাবেক ছাত্রনেতা। তিনি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। পরে ওই কলেজের ছাত্র সংসদের জিএস ও ভিপি নির্বাচিত হন। গত দুইবার যথাক্রমে পালন করেছেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।

এ জন্য তিনি শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনবার যথাক্রমে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। কালীগঞ্জ উপজেলা আ’লীগের গত কমিটিতে প্রচার সম্পাদক এবং বর্তমান কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।  বর্তমানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।  আ’লীগের স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সভাপতি পদে তাদের প্রথম এবং শেষ পছন্দ মেহের আফরোজ চুমকি এমপি। আর সাধারণ সম্পাদক পদে তৃণমূল নেতা-কর্মীরা উপজেলায় একজন


দক্ষ,যোগ্য,সাংগঠনিক ও জনপ্রিয়তায় শীর্ষে যেন সাংগঠন আরও মজবুত ও শক্তিশালী হয়।
তবে জনমত জরিপে অনেক নেতা কর্মীরা জানান, কালিগন্জ পৌরসভায় যেমন নতুন ক্লিন ইমেজের একটি কমিটি গঠন হয়েছে এমনই একটি কমিটি তৃণমূল থেকে সর্বস্তরের জনগণ ও নেতা কর্মীদের প্রত্যাশা। আর এসব বিচার বিশ্লেষণে বর্তমান কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর চৌধুরী এগিয়ে আছেন বলে জানা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম