আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:55 pm || প্রকাশের তারিখ: November 19, 2019, 9:41 am
আশুলিয়ায় মাদকসহ মা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় অভিযান চালিয়ে মা ছেলেসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন। মঙ্গলবার  (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক এসএম কাউছার সুলতান। সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা এলাকার আব্দুল জলিলের ছেলে তুহিন সরদার (২৪) ও জলিলের স্ত্রী বকুল বেগম (৫২)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে প্রথমে তুহিন সরদারকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার বাড়িতে ইয়াবা ও হিরোইন মজুদ আছে। পরে তুহিনকে সঙ্গে নিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। তুহিনের মায়ের কাছে থাকা ২২০ পুড়িয়া হিরোইন ও বাড়িতে তল্লাশী চালিয়ে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৭৭০ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।


কাউসারর সুলতান জানায় তুহিনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা ও তুহিনের মার বিরুদ্ধে ৩টি মাদক মামলা চলমান রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক কাউছার সুলতান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নত মাদক ব্যবসায়ী। আশুলিয়া থানায় তাদের নামে  মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোঃ আবুল বাশার আমাদেরবাংলাদেশ.কমকে জানান ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়।


তিনি আরোও জানান মাদকের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে সাভার,আশুলিয়া ও ধামরাই এলাকায়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা জেলা পুলিশ। এবং তিনি আরো জানান মাদক ব্যবসায়ীদেন বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম