আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:50 am || প্রকাশের তারিখ: November 19, 2019, 11:54 am
লালমনিরহাটে বেকার ভাতা জরিপের নামে প্রতারিত!
লালমনিরহাট প্রতিনিধি।।  লালমনিরহাটের হাতীবান্ধায় বেকার ভাতা জরিপের নামে সুন্দরবন প্রোডাকশন নামে একটি এনজিও বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।

এদিকে ওই এনজিও’র সকল কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থগিতের নির্দেশ দিলেও এনজিওটি তা মানছে না। তারা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বেকার যুবকদের কাজ থেকে টাকা গ্রহন করছেন।
জানা গেছে, সুন্দরবন প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সফলতা নিয়ে একটি ডকুমেন্টরী তৈরীর অনুমতি পায়। সুন্দরবন প্রোডাকশনের কাজ মূলত সরকারের উন্নয়ন প্রচার করা। ওই অনুমতি নিয়ে সুন্দরবন প্রোডাকশন নামে প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বেকার যুবকদের বেকার ভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে জরিপ করেছেন। জপিরের নামে যুবকদের কাছ থেকে দেড় শত টাকা থেকে ২ শত টাকা করে নেয়া হচ্ছে। অনুমোদনহীন এ জরিপের নামে গ্রামের অল্প শিক্ষিত বেকাররা প্রতারণার শিকার হচ্ছে।
কয়েক জন যুবক জানান, সুন্দরবন প্রোডাকশনের কর্মীরা গ্রাম ঘুরে ঘুরে বেকারদের তালিকা তৈরী করছেন। তারা বেকার ভাতা ও চাকুরী দেয়ার কথা বলছেন। তালিকা তৈরীর নামে প্রতি জনের কাছ থেকে দেড় শত টাকা থেকে দুই শত টাকা করে নিচ্ছে।
সুন্দরবন প্রোডাকশন লালমনিরহাট জেলা কর্মকর্তা আবু হানিফ জানান, আমরা দেশের বিভিন্ন স্থানে কাজ করছি। ইউএনও অফিসে কাগজ পত্র জমা দেয়া হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, বেকার ভাতা বা জরিপের খবর সঠিক নয়। সরকারের এমন কোনো সিদ্ধান্ত থাকলে আমরা নির্দেশনা পেতাম। কেউ টাকা দিয়ে প্রতারিত না হবার পরামর্শ দেন এ কর্মকর্তা  ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম