আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:30 am || প্রকাশের তারিখ: November 19, 2019, 12:04 pm
রাণীশংকৈলে ১০ বতল ফেন্সিডিলসহ মহিলা আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ১০ বতল ফেন্সিডিলসহ পারভীন আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। পারভীন উপজেলার বড়বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।

থানা সূত্রমতে ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাণীশংকৈলে ব্র্যাক অফিসের সামনে সামশুল মাস্টারের বাড়ির কাছে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে পারভীন দাড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পারভীনের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ বতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম