প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: November 19, 2019, 1:40 pm
জয়পুরহাট।। জয়পুরহাট জেলা সদরের তেঘর বিশা গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম ১৯ নভেম্বর সকাল ১১টায় জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে গৃহহারা হয়ে বসতবাড়িতে ফিরে আসার জন্য সংবাদ সম্মলেন করেছেন।
এ সময়ে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন বিগত ২৮ বছর পূর্বে ৩২.৭৫ শতাংশ জমি
রেজিষ্ট্রি কবলা দলিল মূলে খরিদ করে ইটের বাড়ি নির্মান করে তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
এর মধ্য ৬ শতাংশ জমি জোর পূর্বক প্রতিবেশীরা দখল করে নেয়।
এই জমি নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বিচার শালিশ করে কোন সুরাহ পাননি।
দুইবার তার বসবাসকৃত বাড়িতে প্রতিবেশী
ভুলু মিয়া(২৮), ফিরোজ হোসেন(৪৫), স্বপন(২৩), ফরিদ হোসেন(৩২), আমজাদ হোসেন(৬০), শরিফ উদ্দীন(২৯) রতন(২৫) মিলে আগুন লাগিয়ে দেয়।
ঘটনার দিন সন্ধ্যা বেলা প্রতিবেশীগন মারধর করলে আহতদের হাসপাতালে ভর্তি
করে রাতে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ১২ টার সময় রিয়াজুলের তিন ছেলে মোঃ রমজান আলী, মোঃ সোহেল রানা ও মোঃ সুলতান কে আবারও মারপিট করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও ড্রাইভিং লাইছেন্স কার্ড ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা আবারো উদ্ধার করে তাদেরকে
হাসপাতালে ভর্তি করে দেন। তাতেও ক্ষান্ত না হয়ে তারা পরিবারের সকলকে হত্যার হুমকি দিতে থাকে।
বর্তমানে রিয়াজুল ইসলাম তার পরিবারের ৭ জন সদস্য নিয়ে প্রাণ ভয়ে অসহায়ের মত সরকারি আবাসন (গুচ্ছগ্রামে) বসবাস করছেন।
রিয়াজুল ইসলাম নিজ বাড়িতে ফিরে যাবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।