আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:09 pm || প্রকাশের তারিখ: November 19, 2019, 2:16 pm
গুজবে লবনের অতিরিক্ত দাম নেওয়ায় ভ্রামমান আদালতের জরিমানা
দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন হাট-বাজারে লবনের অতিরিক্ত দাম নেওয়ায় অভিযান চালায় ভ্রামমান আদালত । গত ১৯/১১/২০১৯ রোজ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময়   বিভিন্ন দোকানে অভিযান চালায়  ও জরিমানা করে ভ্রামমান আদালত। জনৈক মাদিলাহাট বাজারে গুজবে কান দিয়ে লবনের বাজার আকস্মিক বেড়ে যায় খোলা লবন ৮০ টাকা ও প্যাকেট লবন ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে শুরু করে।এ-সময় ভ্রামমান আদালত এক দোকানদার কে ২০ হাজার টাকা জরিমানা করে । এবং জনগনকে সতর্ক করে বলেন কেউ অতিরিক্ত দাম নিলে প্রশাসন কে সাথে সাথে  অভিহিত করুন।তিনি আরও বলেন,দেশে লবনের কোন সংকট নেই এসব পুরোপুরি গুজব।উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি হাট বাজারে মাইক কিং এর মাধ্যমে জনগন ও দোকানদার দের গুজবে কান না দেওয়ার বিষয়ে  সতর্ক করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম