আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:08 pm || প্রকাশের তারিখ: November 19, 2019, 6:16 pm
আশুলিয়ায় দুই দিনে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক।।  সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নিন্মামানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি। এর আগে গতকালও পার্শ্ববর্তী দূর্গাপুর এলাকায় ২ হাজার সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম। তিতাসের এই কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকালের পর আজও দ্বিতীয় দিনের মত বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়।

এসময় আশুলিয়ার কাঠগড়া এলাকার প্রায় ১ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি। নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম