আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:09 pm || প্রকাশের তারিখ: November 19, 2019, 6:35 pm
বাগেরহাট জেলার বিভিন্ন রুটে দ্বিতীয় দিনেও চলছে পরিবহণ ধর্মঘট
বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাট জেলার বিভিন্ন রুটে পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যহত আছে। বিশেষ করে, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার সাথে মঙ্গলবার সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মোংলা-বাগেরহাট, মোংলা-খুলনা, মোংলা-রুপসাসহ অন্যান্য সকল রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বাগেরহাট-শরণখোলা, বাগেরহাট-কচুয়া, বাগেরহাট-চিতলমারী, বাগেরহাট-খুলনা রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মত চলা পরিবহণ ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে এ সকল রুটে যাতায়াতকারী যাত্রী সাধারণ। এ সুযোগে ইজিবাইক, মাহেন্দ্র, পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্য স্থলে পৌঁছাতে হচ্ছে। তবে, শ্রমিকরা বলছে, সাধারন যাত্রীদের র্দূভোগের কথা বিবেচনা করে কয়েকটি গাড়ী চালানো হচ্ছে।
সড়ক পরিবহণ মন্ত্রনালয়ের নতুন সড়ক পরিবহণ আইন কার্যকরের প্রতিবাদে অর্নিদিষ্টকালের এই ধর্মঘট শুরু করছে বাস-মিনিবাস মালিক সমিতি। তাদের দাবী, গাড়ির ফিটনেস, লাইসেন্স ও জরিমানার যে বিধান রাখা হয়েছে নতুন আইনে, তা শ্রমিক-মালিকদের স্বার্থ পরিপন্থী। তারা এ আইনের সংশোধন চায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম