আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:06 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 9:31 am
সাভারে গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক।। সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে চলা ধর্মঘটের কারণে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে চলছে গণপরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কসহ বিভিন্ন স্থানে যাত্রীদের জটলা দেখা যায়। সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে ধর্মঘটের কারণে এ দূরাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এদিকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরেও কোনো বাস না পেয়ে বাধ্য হয়ে অটোরিকশা, রিকশা-ভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন অনেকেই। কেউ কেউ উপায় না দেখে পায়ে হেঁটেই গন্ত্যব্যের দিকে রওনা হয়েছেন। ধর্মঘটে স্কুল-কলেজগামী শিক্ষ‍ার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।’

বাইপাইল-আব্দুল্লাহপুর রুটের আশুলিয়া ক্লাসিক বাসের হেলপার শামীম বলেন, আজ আমাগো নেতারা ধর্মঘট ডাকছে। কোনো পরিবহন চলবো না, তাই রাস্তায় গাড়ি কম। নাইম ইসলাম নামে ঢাকাগামী এক যাত্রী অভিযোগ করে বলেন, “কোনো কথা ছাড়াই রাস্তায় গাড়ি বন্ধ করে দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। অফিসে আজ জরুরি মিটিং আছে। সকাল থেকে দাঁড়িয়ে আছি কোনো বাস নেই।”

আব্দুল্লাহপুরের যাত্রী মাহিদুল বলেন, ‘উত্তরা যাবো বলে বেরিয়েছিলাম। কিন্ত সড়কে ওইদিককার কোন গাড়িই নেই। কয়েকঘন্টা ধরে দাড়িয়ে আছি’।অপরদিকে সড়কে কিছু গাড়ি চলাচল করতে চাইলেও পরিবহণ শ্রমিকরা তাদেরকে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রজাপতি পরিবহনের শ্রমিক শাহাদাত বলেন, ‘সকালে গাড়ি বাইর করছিলাম। কিন্ত ধর্মঘটের লোকজন ধইরা চাবি নিয়ে গেছে। পরে ফিরে আসছি’।সাভার ট্রাফিক পুলিশের কর্মকর্তা আবুল হোসেন বলেন, এদিকে গণপরিবহনের সংখ্যা অন্যদিনের চেয়ে কিছুটা কম। তবে দূরপাল্লার পরিবহন চলাচল করছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম