প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:08 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 9:52 am
যশোর জেলা আওয়ামীলীগের শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে শার্শা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে শার্শা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ নভেম্বর) সকালে শার্শা উপজেলা চত্বরে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। বর্ধিত সভাটির সঞ্চালনায় ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, হাসান ফিরোজ টিংকু, মিজানুর রহমান, হোসেন আলী, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, শাহিদুজ্জামান শহীদ, মোরাদ হোসেন, শরিফুল ইসলাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।