আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:11 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 10:00 am
ঝিনাইদহে লবণের মজুদরোধে প্রশাসনের অভিযান,আটক-১
ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহে লবণের মুল্যে বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদ রোধে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে লবণ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সোমবার থেকে জেলার বিভিন্ন স্থানে ও ফেসবুকে লবণের মুল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। গুজব রোধ ও গুজবকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যেন অবৈধভাবে লবণের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ জন্য রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় লবণ অবৈধ মজুদ রাখার অপরাধে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানীকে দাম অতিরিক্ত না রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম