আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:10 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 12:38 pm
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জাতীয় শ্রমিকলীগ সভাপতিকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নব্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।বুধবার দুপুরে ঢাকায় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এই সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় এই নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামীম খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ নাজিম, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত জাকারিয়া সঞ্জয়, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ'র সভাপতি মোঃ মাহতাব উদ্দিন শহীদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারাইন সুলতান বাহার, শ্রমিক নেতা আলমগীর শেখ লালন, মোঃ আলীম ও মোঃ ইমরুলসহ অন্যান্য শ্রমিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম