প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: November 20, 2019, 12:53 pm
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ (৫২) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
হাফিজ মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালত থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ হাফিজুর রহমান হাফিজ জেলা শহরের সাপটানা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার গভীর রাতে তার ছেলে সাদমান সাকিব স্নিগ্ধ লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম, ‘অ্যাডভোকেট হাফিজুর রহমান নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিদর্শক মোজাম্মেল হককে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে হাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’
নিখোঁজ হাফিজের স্ত্রী শিরিনাজ পারভীন জানান, প্রতিদিনের মতো সকাল ১০ টার দিকে তিনি আদালতে যান। কিন্তু রাত ১০ টায়ও বাড়িতে না ফেরায় মোবাইলে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে না পাওয়ায় রাতে তার ছেলে সাদমান সাকিব স্নিগ্ধ বাদী হয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। তিনি আরো বলেন, ‘আমি স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত চাই।’