আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:11 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 1:34 pm
মেহেরপুর গোভীপুরে সাড়ে ৬ হাজার শলাকা বিড়ি উদ্ধার  ও জরিমানা আদায়
সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপু।। মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামে স্বাস্থ্য সতর্কতা বার্তা বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা  করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালের দিকে এ জরিমানা আদায় করা হয়। এর আগে সকালে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়। একই সাথে বিড়ির মালিক  বাসের মন্ডলের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইনে তার নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম