আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:11 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 2:26 pm
ঢাকার সাভারে একটি টিনশেড বাড়িতে অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি
নিজস্ব প্রতিবেদক।। বুধবার (২০ নভেম্বর) সাভারের আরাপাড়া এলাকায় জোব্বারের বাড়িতে সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সুত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আরাপাড়ার ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চোষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিনশেড ওই বাড়ির প্রায় ১৮ টি কক্ষ পুড়ে ছাই হয়।

প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সর্ভিসের ২ ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম