আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 5:43 pm
পাঁচ কর্মকর্তার সহকারী পুলিশ সুপার পদমর্যাদার বদলী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ডিএমপি নিউজ: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলী বা পদায়ন করা হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে সিআইডির সহকারী পুলিশ সুপার সাব্বির হাসানকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার, স্বাগতা ভট্টাচার্য্যকে ময়মনসিংহ জেলার ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও আরিফা আশরাফ পিংকিকে পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
২০ নভেম্বর, ২০১৯ ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার(টিআর) মোঃ জাহিদ হোসেনকে ঢাকা ডিএসবির সহকারী পুলিশ সুপার ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ভূঁইয়া মাহবুব হাসানকে আরএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
বদলীর প্রজ্ঞাপন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম