আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:07 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 5:28 pm
পাকিস্তান থেকে এলো ৮২ টন পেঁয়াজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাকিস্তানের করাচি থেকে পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান পৌঁছায়। এতে ৮২ টন পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান শাদ ইন্টারন্যাশনাল। 

শুল্ক কর্মকর্তারা জানায়, সিল্ক ওয়েজের উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে আজ বুধবার দিবাগত রাত একটায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত ২ হাজার ৭ টনের অনুমতি নেওয়া হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে ১ হাজার ৯২৫ টনের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম