আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 2:20 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 6:17 pm
কয়রায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত      
কয়রা প্রতিনিধি।। খুলনা জেলার কয়রা উপজেলায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদি জায়গীর মহল তকীম উদ্দীন মধ্যমিক বিদ্যালয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান এ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


প্রতিযোগিতায় দ্বিতীয় হয় মঠবাড়ী সিরাজীয়া মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে তিনজন করে প্রতিযোগী অংশ নেয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, মোঃ হাফিজুল হক,প্রভাষক মোঃ মফিজুল ইসলা, সুব্রত কুমার মিস্ত্রি। জপপ্রতিযোগিতায়  মডারেটরের দায়িত্বে ছিলেন উপজেলা ইউ আর সি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শিমুল কুমার শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর ই আলম সিদ্দিকী । এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানী জন সাধারণ উপস্থিত ছিলেন  ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম