প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: November 20, 2019, 6:28 pm
আল-আমিন,ঝালকাঠি।।ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মবাষিকি পালিত হয়েছে। গত রাত ১২টা ১ মিনেটে শহরের ব্র্যাকমোড় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্তে কেক কাটেন । পরে সংক্ষিপ্ত সভায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃতক সকল মিথ্যা মামলা প্রত্যাহার কওে দেশে ফেরার সুযোগ করে দিতে সরকারের কাছে দাবি জানান। সভায় খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানিয়েছে নেতাকর্মীরা। সভায় অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সহ সভাপতি অ্যাডভোকেট ফমায়ুন কবির বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহদাৎ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও জেলা যুবদলের সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।