আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: November 20, 2019, 7:00 pm
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর টাউন হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কাউন্সিলের সুচনা করা হয়।

পৌর হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি মো: জাফর আলী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ চাষী করিম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা যুবলীগের আহয়ক রুহুল আমিন দুলাল প্রমুখ। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পূর্বের সভাপতি আলহাজ্ব মো: নজরুল ইসলামকে সভাপতি ও পূর্বের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষনা করা হয়।

সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: কাজিউল ইসলাম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম