প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 6:13 am
নিজস্ব প্রতিবেদক।। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিলকিছ বেগম একই ইউনিয়নের ডাউটিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত আয়নাল হকের মেয়ে। তার দুইটি শিশু সন্তান রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শাশুড়ির সাথে জগড়া হয় তার। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিবাদের অবসান হলে রাতে ঘুমিয়ে পরেন তারা। পরে সকালে নিহতের স্বামী বাদল মিয়া ধান ওজন করে বাজারে নিয়ে গেলে সুযোগ বুঝে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।