আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:07 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 6:10 am
অপপ্রচারে জনগনকে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  যাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা, সেই রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের পাশে আছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ যে সম্মান পেয়েছিল, পঁচাত্তরে তা হারিয়েছে। তবে বাংলাদেশ আবার সেই হারানো গৌরব পুনরুদ্ধার করেছে বিশ্ব দরবারে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিন্তু একটি চক্রান্তকারী মহল তবুও অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে কান না দিতে জনগণের প্রতি আহবান জানান শেখ হাসিনা।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। নিজেদের এলাকায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম