প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 12:56 pm
তরিকুল ইসলাম, খুলনা ব্যুরো।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দল থেকে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু করেছেন। মাদক ও দুর্নীতি দেশের উন্নয়নের বড় অন্তরায়। সরকার মাদকের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। প্রথমে নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতা কর্মসূচি জোরদার করতে মানববন্ধনে উপস্থিত বক্তারা আহবান জানান।
খুলনা সম্মিলিত দুর্নীতি বিরোধী জোটের উদ্যোগে বৃহস্পতিবার পিকচার প্যালেসসহ খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনাকে দুর্নীতিমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
খুলনা পিকচার প্যালেসের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও মহাসচিব মোঃ আশরাফুজ্জামান, বিটিভি খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, কৃষক নেতা শ্যামল সিংহ রায় প্রমুখ। খুলনা সম্মিলিত দুর্নীতি বিরোধী জোটের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।
খুলনায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ শুরু
তরিকুল ইসলাম, খুলনা ব্যুরো।। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘এন্টিবায়োটিক সফলতার, আপনি- আমি অংশীদার’।
বক্তারা বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। আমাদের দেশে এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জ¦র, সর্দি, কাশি ও ডায়রিয়া এই রোগ সারাতে এন্টিবায়োটিকের কোন প্রয়োজন নেই। এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। এন্টিবায়োটিক ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শে পুরো ডোজ সম্পূর্ণ করতে হবে এবং নিয়ম মেনে সেবন করতে হবে।
খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আওয়াল হক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোঃ আব্দুর রশীদ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ প্রীতিশ তরফদার এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এর আগে সদর হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।