আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 2:54 pm
ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা
ধামরাই প্রতিনিধি।। রাজধানীর ঢাকার অদূরে ধামরাইয়ে বিলকিছ বেগম (৩০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে ধামরাইয়ের থানার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিলকিছ বেগম ছিলেন  সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত আয়নাল হকের মেয়ে। নিহতের স্বজনদের মাধ্যমে জানা যায়, গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শাশুড়িরসাথে ঝগড়া হয় বিলকিস বেগমের, ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়।

এসময় স্থানীয়দের মধ্যস্থতায় ঝগড়ার অবসান হয়। কিন্তু সকালে পরিবারের সদস্যরা বিলকিছ বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে  ঔ গৃহবধু আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম