প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 3:05 pm
সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর।। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কাবিরুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে গোভিপুর গ্রামে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে তাকে আটক করে। কাবিরুল ইসলাম আমঝুপি গ্ৰামের আলমগীরের ছেলে। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার বাড়িতে বেশকিছু চোরাই স্বর্ণালংকার রয়েছে। পরে সদর থানার ওসি শাহ দারার নেতৃত্বে পুলিশ কাবিলের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র, কয়েকটি মোবাইল এবং বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা করে পুলিশ। অভিযানের পর কাবিরুলের মা কাকলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
সদর থানার ওসি শাহ দারা বলেন, কাবিরুলের দেওয়া তথ্য মতে আরও অভিযান চালানো হবে।