আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 3:09 pm
কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য-ইসরাফিল আলম এমপি
নওগাঁ জেলা প্রতিনিধি।।  কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে উপজেলা খাদ্য বিভাগ আত্রাই, নওগাঁর আয়োজনে আমন সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ২০শে নভেম্বর ২০১৯ হতে ২৮ শে
ফেব্রুয়ারী ২০২০ ইং পর্যন্ত অভ্যন্তরীণ ভাবে ২৬ টাকা কেজি দরে ৫২৬ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের শুভ উদ্ধোধন করেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) এর  সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাফিল আলম এমপি বলেন-কৃষকদের  ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এবং সেইসাথে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃছানাউল ইসলাম এর সভাপতিত্বে প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি মো. মোসলেম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল হক, শেখ আব্দুল বারী, ফজলে রাব্বী জুয়েল,আমজাদ হোসেন কামরুল, সরদার শোয়েব প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম