প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০১৯, ৩:২৪ পি.এম
চাইল্ড রাইটস প্রোগ্রাম অনুষ্ঠিত

খুলনা প্রতিনি।। ইসলামিক রিলিফ বাংলাদেশের ফিল্ড অফিসের উদ্যোগে
ফকিরহাট উপজেলায় বিশ্ব শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ২০ নভেম্বর র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা বক্তব্য করেন উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা,মহিলা ভাইস-চেয়ারম্যান তহুরা খানম। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ এর ফিল্ড অফিসার ইসরাফিল হোসেন ।
আলোচনা সভার পূর্বে এক র্যালি আয়োজন করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম