আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:22 pm || প্রকাশের তারিখ: November 21, 2019, 5:39 pm
বেনাপোল সীমান্তে গাজা ও ফেনসিডিল সহ আটক-২
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে  পৃথক অভিযান ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার ও ঘিবা থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের  সাইফুলের ছেলে আলামিন (২২)।

 

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে,ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার  আটকের বিষয়টি  নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদক সহ দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম