আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:15 pm || প্রকাশের তারিখ: November 22, 2019, 5:54 am
সাভারে একাধিক মামলার আসামি ‘টুন্ডা আরিফ’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ইজারা সংক্রান্ত ব্যবসা দখল চেষ্টা, চাঁদাবাজি ও ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামী টুন্ডা আরিফকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সাভারের গেন্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪- ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী তাইমুল ইসলাম। আসামিরা হলেন- সাভারের গেন্ডা এলাকার কচি মিয়ার ছেলে টুন্ডা আরিফ (৩০), মো: সোলেমানের ছেলে জসিম উদ্দিন (২৮), সুমন (৩০), সজিব (২৮), তানজিল (২৫), মো: আজম (৩২)। এছাড়া অজ্ঞাত আরো ৪-৫ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে যানবাহন ও কুলিভিটের ব্যবসা চালিয়ে আসছিলেন তাইমুল। ব্যবসা পরিচালনা করায় তার কাছে আসামিরা ৫ লক্ষ টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। পরে প্রাণ নাশের হুমকি প্রদান সন্ত্রাসী টুন্ডা আরিফ ও তার দলবল। এতেও দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ২০ নভেম্বর সকালে গেন্ডা বাজার এলাকায় সন্ত্রাসী আরিফের নেতৃত্বে ১০-১১জন গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তিনি চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে গাড়িতে না তুলে সেখানেই এলোপাথারি মারধর করতে থাকে। পরে জনসমাগমের উপস্থিতি টের পেয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাশার জানান, গ্রেপ্তার টুন্ডা আরিফের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, হামলা ও ব্যবসা দখলের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।এদিকে শীর্ষ সন্ত্রাসী টুন্ডা আরিফকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম