আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: November 22, 2019, 8:02 am
হাসিনা-মমতার বৈঠক সন্ধায়
আমাদেরবাংলাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে এ সৌজন্য সাক্ষাৎ হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা নিজেই সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হোটেল তাজ বেঙ্গলে শুক্রবার সন্ধ্যা ৬টায় এই সৌজন্য সাক্ষাৎ হবে।  সকালেই (বৃহস্পতিবার)এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

শেখ হাসিনা তাঁকে ফোনও করেছিলেন। মমতার কথায়, 'কাল ইডেনে খেলা। আমি থাকব। হাসিনা থাকবেন। আমাকে আজকে হাসিনা ফোন করেছিলেন।'

সূত্রের খবর, এই বৈঠকে যেমন উঠে আসতে পারে এনআরসি প্রসঙ্গ, তেমনি উঠে আসার সম্ভাবনা আছে বহুদিনের অমীমাংসিত তিস্তা চুক্তিও।

জানা গেছে, এই বিষয়গুলি ছাড়াও সীমান্ত সমস্যা নিয়েও দুজনের কথা হতে পারে। দিনকয়েক আগেই ভারতীয় মৎস্যজীবীদের আটক করে নিয়ে যায় বিজিবি। তাঁদের উদ্ধারে গিয়ে বিজিবির সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। বৈঠকে উঠতে পারে সেই প্রসঙ্গও।

ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি রঙের বলে খেলা দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করতে এর মধ্যেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে কলকাতার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম