প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: November 22, 2019, 8:06 am
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৩. ৯ ডিগ্রি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঘূর্ণিঝড় বুলবুলের পর থেকেই কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। তবে গত কয়েকদিনে তাপমাত্র কমেছ দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে। রীতিমতো শীতে কাপছে এই জেলার মানুষ।
আজ শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়স। যা সারাদেশের মধ্যে সর্ব নিন্ম তাপমাত্রা। দিনের তাপমাত্রা ঠিক থাকলেও সন্ধ্যা নামতেই কমতে থাকে তাপমাত্রা। শীতে উষ্ণতা পেতে ইতোমধ্যে স্থানীয়রা ব্যবহার শুরু করেছেন গরম কাপড়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত তিনদিন ধরে এ জেলায় আবহাওয়া অনেকটা ওঠানামা করছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে অনেক আগেই শীত নামে।
আজ দেশে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শেষরাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কোয়াশা পরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।