আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: November 22, 2019, 8:16 am
বয়লার বিস্ফোরনে কুস্টিয়ায় ৪ শ্রমিক দগ্ধ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  কুষ্টিয়ায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভোরে সদর উপজেলার বারখাদাস্থ উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমকিদের নাম জানা যায়নি।


বিস্ফোরণের সময় ওই কোম্পানিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাতের শিফটে কাজ চলছিল। তবে কারখানায় কোনো মিডিয়া কর্মীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

উডল্যান্ড প্লাউড প্রসেসিং কোম্পানির এডমিন তুহিনুল ইসলাম জানান, উডল্যান্ড কারখানায় রাতের শিফটে কাজ চলছিলো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গিয়ে চারজন দগ্ধ হন। রাতেই তাদের ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডাস্ট কালেক্টর সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। এ বয়লার বিস্ফোরণ শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড বলে জানানো হচ্ছিলো কোম্পানির পক্ষ থেকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম