আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:15 pm || প্রকাশের তারিখ: November 22, 2019, 5:25 pm
মেহেরপুরে সুখরঞ্জন সরকার ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মুজিবনগর চ্যাম্পিয়ন
মেহেরপুর প্রতিনিধি।।  মেহেরপুর সদর উপজেলার রাজনগর পাবলিক ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সুখরঞ্জন সরকার ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মুজিবনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে রাজনগর স্কুল  মাঠে ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৫-৩ গোলে বর্শিবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হওয়ায় ট্রাইবেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। এতে মুজিবনগরের পক্ষে হাসিবুল, রাজ, সুমন, সাব্বির ও বিল্ললা এবং বর্শিবাড়িয়ার পক্ষে পরান, পারভেজ ও নাঈম গোল করেন।

খেলায় বিজয়ী দলের গোলরক্ষক হাসিবুল সেরা গোলরক্ষক এবং লোকমান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার ও শ্রমতি ভারতী রানী সরকার। খেলা শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আরমান আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিশেষ অতিথি ছিলেন এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান,পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য মুর্শিদ কুলি ম্যাগ্যা,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  মুক্তি মিয়া, সাধারন সম্পাদক খাকসার আলী, প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম