আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:21 pm || প্রকাশের তারিখ: November 22, 2019, 5:34 pm
ঢাকা-মাওয়া মহাসড়ক সিরাজদিখানে বাস চাপায় নিহত ১ আহত ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।  ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চাপায় এক মোটর বাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক জন । নিহত মিলন শেখ (২২) উপজেলার চালতিপাড়া গ্রামের শাহআলম শেখের পুত্র এবং গুরুতর আহত মো.কবির হোসেন সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের যুবলীগের সভাপতি । ঘাতক বাসটির ড্রাইভার পালিয়ে গেলেও বাসটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। আজ শুক্রবার সকল সাড়ে ৮ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা

নামক স্থানে এ ঘটনা ঘটে । হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেত জানান, আজ সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে ঢাকাগামী বসুমতি পরিবহন একটি মোটর সাইকেলকে চাপা দিলে ২ মোটরসাইকেল আরোহী আহত হয় । গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মিলন শেখ নামে ১ জন মারা যায় আর : হামিদুল ইআহত কবির হোসেনকে ঢাকা
মেডিকেলে ভর্তি করা হয়েছে । বাসটি আমাদের হাইওয়ে থানায় আটক আছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম