আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 11:10 am || প্রকাশের তারিখ: November 23, 2019, 5:30 am
মসজিদের ইমামকে লাঞ্চিতের ঘটনায় থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ।। রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় মসজিদের ওয়াক্ফকৃত জমিতে ঘর নির্মানে বাধা দেয়ায় স্থানীয় এক মুসল্লীসহ ইমামকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে বলে অভিযোগ ওঠেছে। এ-ই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। শুক্রবার জোম’আ নামাজ শেষে বেরন দক্ষিন পাড়া আল ফালাহ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

 

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ধনঞ্জয়পুর মৌজাস্থিত বেরন দক্ষিন পাড়া আল- সালাহ জামে মসজিদের নামে ৩ শতাংশ জমি ওয়াক্ফ করেন আনোয়ার হোসেন নামের এক ব্যাক্তি। ঘোষবাগ এলাকার ইউনুছ আলীর ছেলে ইসলাম (৪৫) উক্ত জমি জবর- দখল করতে গেলে জমি দাতা আনোয়ার হোসেন তাকে বাধা দেন। এসময় সে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গীত লোকজন নিয়ে জমিদাতার উপর চড়াও হয়। এবং এক পর্যায়ে তাকে মারধর করে তার ব্যবহৃত ১৭ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ও প্যান্টের পকেট থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

তার ডাক চিৎকারে মসজিদের ঈমাম মাওলানা খেলায়েত হোসেন এগিয়ে এসে তাদের হাত থেকে জমিদাতাকে রক্ষা করতে চেষ্টা করলে ইসলাম গং রা তাকেও শারীরিকভাবে লাঞ্চিত করে। এই ঘটনার সংবাদ স্থানীয় মুসল্লীদের নিকট ছড়িয়ে গেলে তারা তীব্র নিন্দা ও দায়ী ব্যাক্তির বিচার দাবী করেন। শুক্রবার রাতে আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হোক দিপু বলেন, মসজিদের জমি সংক্রান্ত ও ঈমাম লাঞ্চিতের ঘটনায় একটি অভিযোগ দায়েরের পরে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম