আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: November 23, 2019, 6:38 am
অবশেষে লাঞ্চিতের শিকার ইউপি সচিব ইউনুস আলীর অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ীতে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত
আবু শহীদ,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস আলীকে,একই ইউনিয়নের ইউপি সদস্য শারিরিক ভাবে লাঞ্চিত করার ঘটনার ইউপি সদস্য মোঃ জাকারিয়া সরকার জাকিরকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার খবর পাওয়া গেছে।

গত ১৯ নভেম্বর স্থানীয় সরকার আইন(ইউনিয়ন পরিষদ) ২০০৯এর ৩৪(১) ধারা অনুযায়ী ইউপি সদস্য মোঃ জাকারিয়া সরকার জাকিরকে সাময়িক বহিস্কারের এই আদেশ জারী করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর (স্থানীয় সরকার বিভাগ) উপসচিব মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরী।

উল্লেখ্য যে,ইউপি সচিব ইউনুস আলীকে আলাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য রাঙ্গামাটি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে জাকারিয়া সরকার অনৈতিকদাবী পুরন না করায়, চলতি সনের গত ২৩ মার্চ উপজেলা চত্তরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এই ঘটনায় তিনি ওই দিনে, ফুলবাড়ী থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরারবর লিখিত অভিযোগ করেন। ঘটনাটি জাতীয় দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে,উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার দীর্ঘ ৮মাস পর ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদেও সদস্য মোঃ জাকারিয়া সরকার জাকিরকে সাময়িকভাবে বহিস্কারের এই আদেশ জারি হলো।

 

ইউপি সচিব সমিতির দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, একজন সচিব সরকারী দায়িত্ব পালন করে ফলে জনপ্রতিনিধিদের অনৈতিক দাবী মানা সম্ভব হয়না আর এর কারনে যদি তাদেরকে শারিরিকভাবে হেনস্তা করা হয় সেটি অবশ্যই গুরুতর অপরাধ। সেই অপরাধে প্রশাসনের দীর্ঘ তদন্তের পর ইউপি সদস্য জাকারিয়া সরকার জাকিরকে আইনানুযায়ী শাস্তি প্রদান করার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম