আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: November 23, 2019, 8:01 am
যুবলীগের সম্মেলনের উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার।। যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হবে। যুবলীগের সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে।

চলমান শুদ্ধি অভিযানে সংঘঠনটির কয়েকজন শীর্ষ নেতার নাম চলে আসে। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের শুরুতে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এরপর একই কমিটির সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী (সম্রাট) ও সহসভাপতি এনামুল হক (আরমান) গ্রেপ্তার হন। এরপর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। ঠিক এমন অবস্থায় পরিবর্তন করা হচ্ছে সংগঠনটির নেতৃত্ব।

এবার সভাপতি পদে একেবারে নতুন মুখ আসতে পারে। এ ক্ষেত্রে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশের নাম সবচেয়ে বেশি আলোচনায়। তিনি সরসারি রাজনীতিতে ছিলেন না। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্যের নাম আলোচনায় আছে।

এদিকে, যুবলীগে ৫৫ বছরের বয়সসীমা বেঁধে দেওয়া হয়। এর ফলে বর্তমান কমিটির বেশির ভাগ নেতা বয়সের বাঁধায় আটকা পড়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম