আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: November 23, 2019, 8:36 am
মাদক, সন্ত্রাস,দুর্নীতি থেকে দূরে থাকতে হবেঃ যুবলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ণীতিকরে মানুষের সম্মান ও ভালোবাসা পাওয়া যায় না। যারা মানুষের কল্যাণে কাজ করে তাদেরকেই সবাই মনে রাখে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা কথা বলেন তিনি। এসময়, যুবসমাজকে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দুরে রাখতে কাজ করছেন জানিয়ে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন শেখ হাসিনা।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে এই কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে বসে তা উপভোগ করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের অতীত ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী। বলেন, যুবকদের নেতৃত্বদানে দক্ষ করে গড়ে তুলতে এবং দেশসেবার কাজে নিয়োজিত করার মহান ব্রত নিয়েই এই সংগঠনটি গঠিত হয়। নিজেদের যোগ্যতা ও মেধাগুনে এই সংগঠনটি দিনে দিনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনে পরিনত হয়েছে।

লোভ, স্বার্থ ও ব্যাক্তিগত চাওয়া পরিহার করে যুবলীগ নেতাদের পরিচ্ছন্ন রাজনীতি করার আহবান জানান দলীয় প্রধান।

যুবলীগের গৌরবোজ্জল ঐতিহ্য ধরে রেখে নিজেদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম