আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: November 23, 2019, 8:48 am
আবারো বাড়তি হচ্ছে পেয়াজের মূল্য
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটছেই না। কেজিতে প্রতিদিনই বাড়ছে ১০ থেকে ১৫ টাকা। আমদানির প্রভাব পড়েনি পাইকারী ও খুচরা বাজারে। সরবরাহ কম থাকাকে দুষছেন ব্যবসায়ীরা।

উড়োজাহাজে আমদানি  করার পরও বাজারে পেঁয়াজের দাম কমছে না।  রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়।

আর খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজিতে ১৯০ থেকে ২০৫ টাকায়। দাম বাড়ার জন্য সরবরাহ কম থাকাকে দায়ী করলেন ব্যবসায়ীরা।

দেশী পেঁয়াজ বাজারে না ওঠা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তারা।

এদিকে, খুচরা ব্যবসায়ীরা বললেন, পাইকারী বাজারে দাম বেশি থাকায় পেঁয়াজ বিক্রিতে আগ্রহ কম তাদের
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম