আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: November 23, 2019, 12:03 pm
রাণীশংকৈল ১০৩ পিস  ইয়াবাসহ  ২ মহিলা আটক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।  ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১০৩ পিস ইয়াবাসহ দু’জন মহিলাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করার খবর পাওয়া গেছে। থানা সূত্রে মতে,  থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ২২ নভেম্বর শুক্রবার সন্ধায় বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি সরকারপাড়া গ্রামের আব্দুর লতিফের স্ত্রী কুলশুম (৪০)কে এবং রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম পাড়ার লিটনের স্ত্রী রোকসানা আক্তার(২৫) কে ১০৩ পিস ইয়াবাসহ গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তার উপর হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরের দিন ২৩ নভেম্বর সকালে তাদেরকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়। রাণীশংকৈল থানা  তদন্ত  ( ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,,আসামীদের বিরুদ্ধে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম