আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 8:53 am || প্রকাশের তারিখ: February 23, 2019, 5:32 am
শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল আটক।
মোঃআসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত ১১ টার সময় ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শালকোনা নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শালকোনা ক্যাম্পের হাবিলদার আবু সাইদ সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল আটক করেন ।তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।আটককৃত ফেনসিডিল ব্যাটালিয়নের জমা হবে বলে জানিয়েছেন বিজিবি ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম