প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:48 pm || প্রকাশের তারিখ: November 24, 2019, 10:18 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনে পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৪ নভেম্বর) সকালে মতিঝিলে বিআরটিসি বাস ডিপোতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১০টি বিআরটিসি বাস হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় সড়ক মন্ত্রী বলেন, বিআরটিসির সব ধরণের দুর্নীতি বন্ধ করা হবে। যুবলীগের ভাবমূর্তি ফেরাতে নতুন নেতৃত্ব সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এবং ভবিষ্যতে আওয়ামী লীগের কোথাও অনুপ্রবেশকারীরা ঠাঁইও পাবে না বলেও জানান তিনি।