আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:29 am || প্রকাশের তারিখ: November 24, 2019, 10:22 am
কলাপাড়ায় পৌরশহর আওয়ামী লীগঃ বিপুল সভাপতি, সাধারন সম্পাদক মাসুম বেপারী
কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়া পৌর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সভাপতি ও দিদার উদ্দিন আহম্মেদ মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনকে ঘিরে কলাপাড়া শহরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

শেখ কামাল অডিটরিয়াম মিলনায়তনে এ সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিপুল চন্দ্র হাওলাদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ মহিব্বুর রহমান মহিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, মহিলা আওয়ামী লীগের আহŸায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, আওয়ামী লীগ নেতা আবদুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, আব্দুল মালেক আকন্দ, অধ্যাপক মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদ অধ্যক্ষ শহীদুল আলম।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আমান উল্লাহ বিশ্বাস। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে বিনা প্রতিদ্বন্ধীতায় বিপুল চন্দ্র হাওলাদার ফের সভাপতি এবং প্রথম বারের মতো আ’লীগের দূর্দিনের কান্ডারি ত্যাগী নেতা দিদার উদ্দিন আহম্মেদ মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পৌর আ’লীগ নবনির্বাচিত সভাপতি ও সাধার সম্পাদক কে কলাপাড়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক, দল জাসদ বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম