আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:46 am || প্রকাশের তারিখ: November 24, 2019, 10:26 am
কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ
কাউখালী প্রতিনিধি।।

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার শেষ দিনে রবিবার দুপুরে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিইসি ও ইবতেদায়ীর ১৩০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে টিফিন করেন সমাজ সেবক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কে,এম জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সাহানা আক্তার, হল সুপার মঞ্জুরা খানম, সহকারী হল সুপার মোকলেসুর রহমান মহারাজ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ। অভিভাবকরা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম