আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 7:51 pm || প্রকাশের তারিখ: February 25, 2019, 9:42 am
বেনাপোল আইসিপি বিজিবির অভিযানে ৪ লক্ষ টাকার ভারতীয় ইমিটেশন আটক
মোঃআসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে সাদীপুর পাকা রাস্তার মোড় থেকে বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন জব্দ করেছে ।তবে এসময় কোন পাচারকারীকে করতে আটক করতে পারেনি বিজিবি।
আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ইমিটেশন এনে সাদিপুর মোড়ে অবস্থান করছে ।
এমন সংবাদে হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক মোঃ নজরুল ইসলাম ও সিপাহী মোঃ ছিদ্দিকুর রহমান নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪লাখ টাকা ভারতীয় ইমিটেশন উদ্ধার করে ।এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম