প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:21 am || প্রকাশের তারিখ: November 24, 2019, 1:14 pm
শাহরিয়ার কবির,পাইকগাছা প্রতিনিধি।।খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু’র মা ফাতিমা খানম পাকস্থলী জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তার স্বামী, তিন পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ভারতের ভেলরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সেখান থেকে তাকে রবিবার সকালে খুলনায় আনার পথে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার পর ইন্তেকাল করেন। মরহুমার প্রথম নামাজে জানাজা সোমবার সকাল ১০টায় রূপসার রাজাপুর ঈদগাহ ময়দানে এবং আসর বাদ পাইকগাছা উপজেলার গড়ইখালীর আলমশাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।