আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 8:21 am || প্রকাশের তারিখ: November 24, 2019, 4:42 pm
৩য় শ্রেনীর ছাত্রীর সাথে অনৈতিক আচরণের অভিযোগ
আটক বৃৃদ্ধ মিষ্টির দোকান্দার
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি : শরণখোলায় তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খিতিশ চন্দ্র (৬৫) নামের এক  মিস্টির দোকান্দারকে আটক  করেছে পুলিশ।
সূত্র জানায়, স্থানীয় তাফালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী পড়ুয়া ওই ছাত্রী রোববার বেলা ১২ টার দিকে একটি মিষ্টির দোকানে নাস্তা খেতে যায়। তখন আশে- পাশে কোন লোক না থাকার সুযোগে উপজেলার তাফালবাড়ি  বাজার সংলগ্ন এলাকার যাদব চন্দ্রের ছেলে খিতিশ চন্দ্র (৬৫) শিশুটিকে জড়িয়ে ধরে। শিশুটি  ভীত সন্ত্রস্ত হয়ে নাস্তা রেখে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মা কে ঘটনাটি জানায়। পরে শিশুটির মামা  বাজার ব্যাবসায়ী রাজ্জাক হোসেন বিষয়টি স্থানীয় তাফালবাড়ি পুলিশ ক্যাম্পে অবহিত করলে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ্ আল সায়ীদ জানান,  শিশুটির সাথে  অনৈতিক আচরনের অভিযোগে ভিকটিম খিতিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম