আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 3:47 pm || প্রকাশের তারিখ: November 24, 2019, 5:54 pm
বায়ুদূষণে দুই সিটির নেই কোন উদ্যোগ, অসন্তোষ হাইকোর্টের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আদালতের আদেশের পরও রাজধানীর বায়ু দূষণ নিয়ে দুই সিটি করপোরেশনের কোনো উদ্যোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আজ (রোববার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো আব্দুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। বায়ু দূষণ রোধে পানি ছিটানোর নির্দেশ বাস্তবায়ন না করায় আদালত এই ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে আদালত দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

আজ সিটি কর্পোরেশন আদেশ বাস্তবায়ন করেছে কিনা সে সংক্রান্ত প্রতিবেদন দেয়ার কথা থাকলেও তারা তা দেয়নি। এ সময় শুনানিতে আদালত বলেন, বর্তমানে সবচেয়ে বেশি বায়ুদূষণ বাংলাদেশে। এরপরও দুই সিটি কর্পোরেশন উদাসীন।

এ বিষয়ে আগামী মঙ্গলবার মামলাটির শুনানির জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট। তবে সিটি করপোরেশনের আইনজীবী আদালতকে জানান,  ওয়াসা তাদেরকে পানি দিচ্ছে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম